রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিঈদে মার্সেল পণ্য ক্রয়ে ১০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক ও লক্ষ...
spot_img
spot_img

ঈদে মার্সেল পণ্য ক্রয়ে ১০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক ও লক্ষ লক্ষ টাকার ফ্রি পণ্য

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সারা দেশে ইলেকট্রনিক্স পণ্যের ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন। তাই আসন্ন ঈদুল আজহা বা কোরবানিা ঈদ উপলক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ শুরু করেছে মার্সেল। প্রতিবারের মতো ক্যাম্পেইনের এই সিজনেও মার্সেল পণ্য ক্রয়ে রয়েছে বিশেষ ক্রেতা সুবিধা।

প্রতিষ্ঠানটির ঈদ অফারে দেশের যেকোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যানে ১০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। রয়েছে লক্ষ লক্ষ টাকার মার্সেল পণ্য ফ্রি পাওয়ার সুবিধা। ১৬ মে, ২০২২ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সুবিধা থাকছে।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরো দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে ক্যাম্পেইনের ১৪ টি সিজন। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। এরই প্রেক্ষিতে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-১৫ শুরু করেছে মার্সেল। এর আওতায় কোরবানির ঈদকে সামনে রেখে ১০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাকের পাশাপাশি লক্ষ লক্ষ টাকার ফ্রি পণ্যসহ বিভিন্ন ক্রেতাসুবিধার ঘোষণা দিলো জনপ্রিয় এই ইলেকট্রনিক্স ব্র্যান্ড।

গত রোববার (১৫ মে, ২০২২) রাজধানীতে মার্সেল করপোরেট অফিসে অফিসে অনুষ্ঠিত  প্রোগ্রামে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫’ চালু এবং এর আওতায় এসব ক্রেতাসুবিধার ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা নিলু ও হুমায়ূন কবীর, প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম, হেড অব সেলস মো. সাখাওয়াৎ হোসেন, কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মাহফুজুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর দিদারুল আলম খান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়া প্রমুখ প্রমুখ।

জানা গেছে, ঈদ অফারে ক্রেতারা দেশের যেকোনো শোরুম থেকে মার্সেল ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কেনার সময় পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর ক্রেতার দেয়া মোবাইল নাম্বারে এসএমএস-এর মাধ্যমে ক্যাশব্যাকের পরিমাণ কিংবা ফ্রি পণ্য সম্পর্কে জানিয়ে দেয়া হবে। সংশ্লিষ্ট শোরুম ক্রেতাদেরকে প্রাপ্ত ক্যাশব্যাক কিংবা ফ্রি পণ্য বুঝিয়ে দেবে।

এক্ষেত্রে মার্সেলের সংশ্লিষ্ট প্রতিটি পণ্যের ক্রেতার জন্য রয়েছে ১০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক সুবিধা। আছে মার্সেলের ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার, ফ্যান, আয়রন, এলইডি বাল্ব, এক্সটেনশন সকেটসহ বিভিন্ন ধরণের লক্ষ লক্ষ টাকার ফ্রি পণ্য।

কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানা সুবিধা দেয়া হচ্ছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments