বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদউত্তরা ফিন্যান্সের ডিভিডেন্ড ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

উত্তরা ফিন্যান্সের ডিভিডেন্ড ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্যে ডিভিডেন্ড (লভ্যাংশ) এবং প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফিন্যান্স লিমিটেড। সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

গতকাল রোববার (২৪ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন  পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সক্রান্ত ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচিত বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস (Consolidated EPS) হয়েছে ৯ টাকা ৪৫ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ৮ টাকা ২৭ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২  টাকা ৭৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২০ টাকা ৯০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল  ৬২ টাকা ৪৫ পয়সা।

আগামী ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ সেপ্টেম্বর।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপি্‌এস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ০৪ পয়সা।

হিসাববছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি কনসুলেটেড ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ২৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে তা ৯ টাকা ৯৭ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৬৪ টাকা ২২ পয়সা।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপি্‌এস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ৪৩ পয়সা।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপি্‌এস) হয়েছে ২ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬ টাকা ০৫ পয়সা।

হিসাববছরের দুই প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ৪৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৮ টাকা ১৪ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৬৫ টাকা ৩২ পয়সা। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments