ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ফের দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট ভোগান্তিতে পড়েছে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। গতকাল রোববার (২৩ আগস্ট) এ ভোগান্তির সমাধান হয়েছে বলে জানিয়েছিল ডিএসই কতৃপক্ষ। এছাড়া ডিএসইর ওয়েবসাইটের সাময়িক সমস্যায় দুঃখ প্রকাশ করেছিল ডিএসই। কিন্তু তার একদিন পরে নতুন করে শুরু হয় ওয়েবসাইট ভোগান্তি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট গত দু’দিন ধরে প্রায় অচল। গত ১৯ আগস্ট নতুন ওয়েবসাইট চালুর পর থেকেই অচলাবস্থা চলছে। ট্রেডিং প্লাটফর্মও বন্ধ ছিল লম্বা সময় ধরে।একই সঙ্গে মোবাইল অ্যাপসও কোন কাজ করছিল না। একাধিক ব্রোকারেজ হাউজের শীর্ষ নির্বাহীরা অর্থসংবাদকে জানিয়েছেন বিক্রি ও ক্রয় আদেশ নিচ্ছেনা ডিএসই ট্রেডিং প্ল্যাটফর্ম। একই সঙ্গে নতুন তালিকাভুক্ত হওয়া এক্সপ্রেস ইন্সুরেন্স ৫৪ হাজার ট্রেড হলেও ডিএসইর ট্রেডিং প্লাটফর্ম দেখাচ্ছে ৭ কোটি। এত বিভ্রান্ত হচ্ছে বিনিয়োগকারীরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments