বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণকারেকশনে পুঁজিবাজার
spot_img
spot_img

কারেকশনে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের কারেকশন দিয়ে লেনদেন শেষ হয়েছে। গতকালকের তুলনায় আজ ১২ পয়েন্ট সূচকের পতনে বিনিয়োগকারীদের মধ্যে ফের আতঙ্ক দেখা দিয়েছে। তবে বর্তমান বাজার অনেক সাবলীল গতিতে চলছে। এতে আতঙ্কের কিছু নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২৪ আগষ্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৬২.৪৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৪.২৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৪৫.৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আর দিন শেষে মোট ২৫ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৯৫৬টি শেয়ার ও ইউনিট ১ লাখ ৬৪ হাজার ৭৮৮ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭২৯ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৭৯৪.৯২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১০০৭.৫২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৫০.৯৮ পয়েন্টে।  এ দিন লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯৩৭ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২০৮ কোটি ৬২ লাখ ৬ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৫ শতাংশ বা ৭৬.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৮৮.৮৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৪৭ শতাংশ বা ৩৯.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ২০৮.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০ কোটি ১৯ লাখ ২৯ হাজার ১৮০ টাকা।

গতকাল লেনদেন হয়েছিল ৩০ কোটি ৭ লাখ ৮৬ হাজার টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১১ লাখ ৪৩ হাজার ১৮০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments