শুক্রবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকউত্তর কোরিয়া দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে
spot_img
spot_img

উত্তর কোরিয়া দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নিরাপত্তা হুমকির মুখে পারমাণবিক শক্তির অখণ্ডতা ও পাল্টা আঘাতের প্রস্তুতি নিশ্চিতে দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন।

সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

২০২৬ সালের শুরুর দিকে দেশটির ক্ষমতাসীন শাসক দলের কংগ্রেসের আগে সামরিক ও অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরতে বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশ নিচ্ছেন কিম জং উন। এর অংশ হিসেবে রোববার দেশটির কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কার্যক্রমের তদারকি করেন তিনি।

কেসিএনএ বলেছে, কোরীয় উপদ্বীপের পশ্চিম দিকের সাগরের ওপর নির্ধারিত পথ ধরে উড়ে গিয়ে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় কিম ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করেন।

তিনি বলেন, উত্তর কোরিয়া বর্তমানে বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় কোরিয়ার পারমাণবিক প্রতিরোধব্যবস্থার নির্ভরযোগ্যতা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রক্রিয়া যাচাই করা প্রয়োজন।

কেসিএনএ বলেছে, উত্তর কোরিয়ার পারমাণবিক যুদ্ধ সক্ষমতার সীমাহীন উন্নয়নের জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কিম জং উন। এদিকে, সোমবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফস বলেছে, রোববার সকাল ৮টার দিকে পিয়ংইয়ংয়ের কাছের সুনান এলাকা থেকে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, পারমাণবিকচালিত সাবমেরিন নির্মাণের কাজসহ গত সপ্তাহে উত্তর কোরিয় একের পর এক সামরিক তৎপরতা কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা ক্ষুন্ন করছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments