মঙ্গলবার, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদউত্থানে পুঁজিবাজার
spot_img
spot_img

উত্থানে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২ জুলাই, ২০২৫ তারিখ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্তানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩২.৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৫ শতাংশ বা ২৬.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৬৫.৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০৬৫.৭৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮১৭.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৭ টির, কমেছে ৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৯.৭৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ৫৪১টি শেয়ার ১ লাখ ৫৮ হাজার ৪৬৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৭৯ কোটি ৫২ লাখ ২৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩০ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৪ হাজার ৮৩৮.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ০৬০.৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮১৫.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩০ টির, কমেছে ২০৫ টির এবং অপরিবর্তিত রয় ৬৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩২.৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ২২ লাখ ৭৬ হাজার ৭১০টি শেয়ার ১ লাখ ৪৩ হাজার ২৬৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৬৪ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৪ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৭ শতাংশ বা ৯০.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫২৮.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০ টির, কমেছে ৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ৫০৯ টাকা।

 

শেয়ারবাজার বিডি ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments