ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১০ মার্চ, ২০২৫ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪৪.১৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ১০ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৬.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯০.৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬২.১২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯০.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৪ টির, কমেছে ১৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৪.১৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৪৫ লাখ ৩২ হাজার ১৮৬ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৪১২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৬ লাখ ৮৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৯ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৬ শতাংশ বা ২৯.৫১ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৫ হাজার ১৭৪.৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ১৫৬.৪৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.২৮ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৮৮০.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৫৮ টির, কমেছে ২৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৪.৫৩ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৫৭৩ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৮৫০ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ৬৭ লাখ ৮ হাজার টাকার।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১ কোটি ৩৯ লাখ ৭৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ৭.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৬৬.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১ টির, কমেছে ৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৯ লাখ ৮২ হাজার ৮২০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments