রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে শুরু পতনে শেষ: দিশেহারা বিনিয়োগকারীরা
spot_img
spot_img

উত্থানে শুরু পতনে শেষ: দিশেহারা বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার, ২১ সেপ্টেম্বর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ারের দর এবং দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১৫.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২১ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৮ শতাংশ বা ৪৫.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৫১.৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩৬.৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৭৪.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮ টির, কমেছে ১৫৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৬ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ৬৪টি শেয়ার ২ লাখ ৪২ হাজার ৪৪৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৮০৮ কোটি ১৯ লাখ ১২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২০ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৪.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৯৬.৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.০০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৮.৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪০১.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৯.৩০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪৩ কোটি ১৬ হাজার ২৭৯টি শেয়ার ৩ লাখ ২৮ হাজার ১৪৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ ৭৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ হাজার ২৪ কোটি ১১ লাখ ৬২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৫ শতাংশ বা ১২৭.১৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৯ হাজার ৩২২.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪৭টির, কমেছে ১০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১২৬ কোটি ৪৬ লাখ ৫৯ হাজার ২৭৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৯ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার ৯০৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৩৬৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments