ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার, ১৭ আগস্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে প্রধান সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৪১.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৭ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৪ শতাংশ বা ১৫.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪১.৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৬.৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২০.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬ টির, কমেছে ১৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৬ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৫২৪ টি শেয়ার ২ লাখ ৪ হাজার ২১৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১৫৯ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৬ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮২ শতাংশ বা ৫০.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২২৫.৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬১.৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২১৩.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ২৩৭ টির, কমেছিলো ৪২ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ১০২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬২.২০ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ২৬ কোটি ৭৩ লাখ ৮৭ হাজার ৩২৫টি শেয়ার ১ লাখ ৭৬ হাজার ৮৩৮ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৪ কোটি ৬৫ লাখ ৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২৪ কোটি ৯৫ লাখ ৩৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩০ শতাংশ বা ৫৬.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩৬৯.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১১৬ টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৪ লাখ ৭১ হাজার ৮২৮ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ১৮ কোটি ২ লাখ ৭ হাজার ৪০১ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬ কোটি ৭২ লাখ ৬৪ হাজার ৪২৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments