বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদউত্থানে সপ্তাহ শুরু: সূচক ও শেয়ার দর বাড়লেও কমেছে লেনদেন
spot_img
spot_img

উত্থানে সপ্তাহ শুরু: সূচক ও শেয়ার দর বাড়লেও কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১২ মে, ২০২৫ তারিখ সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৯৫.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১২ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৯ শতাংশ বা ১৯.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯২১.৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০৭৫.৮৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১৫.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৯ টির, কমেছে ১৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৭.৮৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৮০ লাখ ৪৯ হাজার ৮৫৩ টি শেয়ার ১ লাখ ২২ হাজার ৯৫০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ০৯ লাখ ৮৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.০৭ শতাংশ বা ৯৯.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৯০২.২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৬.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ০৭৪.২৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৭.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৮২০.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় মাত্র ৩৭৭ টির, কমেছে ১০ টির এবং অপরিবর্তিত রয় ৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৯৫.৬৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৪০ লাখ ৪০ হাজার ৩৬৩ টি শেয়ার ১ লাখ ১৫ হাজার ৪৭৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৬৬ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৯৬ লাখ ৬২ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৩ শতাংশ বা ১৯.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭২৩.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১ টির, কমেছে ৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৭০০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments