শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে সপ্তাহ শেষ করলো পুঁজিবাজার: লেনদেন বেড়েছে
spot_img
spot_img

উত্থানে সপ্তাহ শেষ করলো পুঁজিবাজার: লেনদেন বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ২২ জুন সাপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে অধিকাংশ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২৮.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২২ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৯.২৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২.৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৭.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩ টির, কমেছে ৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৫১ লাখ ৩০ হাজার ৩০৩টি শেয়ার ১ লাখ ৬৪ হাজার ২৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৮৫ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২১ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৯.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১০.৯৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০.৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৬.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২৪ টির, কমেছে ৪৯ টির এবং অপরিবর্তিত রয় ১৮১ টি। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৫.০২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ১৫ লাখ ৯০ হাজার ৩৬২টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৩৪৩বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৩০ কোটি ১৭ লাখ ২৪ হাজার টাকার।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৫৫ কোটি ৭০ লাখ ১৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫শতাংশ বা ২৯.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৫৭.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৭০টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৮টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩২০ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৪২২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার ৫৬১ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ২১০ কোটি ১০ লাখ ৯০ হাজার ১৩৯ টাকা।

ডেইলি শেয়ারবাজারর ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments