শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলানতুন লিগে মেসিকে ‘সুখের বার্তা’ দিলেন বেল
spot_img
spot_img

নতুন লিগে মেসিকে ‘সুখের বার্তা’ দিলেন বেল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রিয়াল মাদ্রিদ ছেড়ে ওয়েলস তারকা গ্যারেথ বেল যুক্তরাষ্ট্রের লিগে যোগ দিয়েছিলেন। স্প্যানিশ লিগের আগে ইংলিশ লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন তারকার মেজর লিগে বেশিদিন খেলা হয়নি। এক মৌসুম পরেই অবসর নিয়েছেন তিনি। ওই এক বছর যুক্তরাষ্ট্রের লিগ উপভোগ করেছেন গলফ খেলতে পছন্দ করা বাঁ পায়ের ফুটবলার গ্যারেথ বেল। পিএসজি ছেড়ে মেজর লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়া লিওনেল মেসিকেও ওই সুখের বার্তা দিয়েছেন তিনি।

মেসির যুক্তরাষ্ট্রের লিগে আসার বিষয়ে সংবাদ মাধ্যমকে বেল বলেছেন, ‘এটা (মেজর লিগ) ভালো, অনেকটা নির্ভার থাকার লিগ। মাদ্রিদে আপনি এক ম্যাচ হারলে মনে হবে সব শেষ। আপনাকে ক্রুশবিদ্ধ করা হবে। নিজেকে নত মনে হবে, ঘরে ফিরেও আপনি মনে সুখ পাবেন না।’

যুক্তরাষ্ট্রের লিগে এই জিনিসটা অতো প্রকট নয় উল্লেখ করে বেল বলেছেন, ‘এখানে হারটাকে কিছুটা সহজে মেনে নেওয়া হয়। ধরে নেওয়া হয় যে, এই হারের আর কোন প্রভাব নেই। হারের জন্য আপনার অবনমন হবে না।

একটা ম্যাচ হারলেন এবং পরের ম্যাচটা খেলতে নামলেন। এখানে হারটাকে সহজে মেনে নেওয়া হয়। তারা হারতে জানে আবার জয়ও উপভোগ করতে জানে। সুতরাং আমি এখানে উপভোগ করবেন।

যুক্তরাষ্ট্রে লিগে যোগ দেওয়ার বিষয়ে মেসিও একই কথা বলেছেন। তিনি কিছুটা আলোর বাইরে থাকতে চান। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময়টা উপভোগ করতে চান। তিনি ইঙ্গিত করেছেন, শীর্ষ পর্যায়ে সম্ভাব্য সবকিছু জিতে ফেলায় তার ফুটবল নিয়ে আকাঙ্ক্ষা কমেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments