শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeরাজনীতিউদার মানসিকতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের
spot_img
spot_img

উদার মানসিকতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইন মেনেই খালেদা জিয়ার সাজা স্থগিত করেছে সরকার। এর মাধ্যমে উদার মানসিকতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, বেগম জিয়ার শাস্তি ছয় মাসের জন্য স্থগিত করে প্রধানমন্ত্রী তার প্রাজ্ঞ, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়ে উদারনৈতিক ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আশা করি বিএনপি এ বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে আমাদের সবার অভিন্ন শত্রু করোনা মোকাবেলায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগের সহযোগী হবে। বিএনপি করোনা মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতা করবে।

ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার পরিবার স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে আবেদন জানানোয় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ১০ থেকে ১১ দিন আগে তারা আবেদন করেছেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments