বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদপুঁজিবাজারে স্বস্তির আভাস
spot_img
spot_img

পুঁজিবাজারে স্বস্তির আভাস

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। গত কয়েক কার্যদিবস সূচকের পতন ঘটলেও আজ কিছুটা স্বস্তির আভাস পেয়েছে বিনিয়োগকারীরা। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে,  ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচকটি ৩ পয়েন্ট বেড়ে ৯২০ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক  ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৩০ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার ডিএসইতে টাকার অংকে ৩৪৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২০৮ কোটি ৫৯ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ১৩৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ মোট ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, দর কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৬টি কোম্পানির শেয়ার দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই  ৭৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করছে। আজ সিএসইতে  ১১২ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments