ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডে এবার আশার আলো দেখাল ‘দৃশ্যম ২’। ছবিটিতে অভিনয় করেছেন অজয় দেবগন ও টাবু। ইতোমধ্যেই ‘দৃশ্যম ৩’-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন নির্মাতারা। প্রথম থেকেই বক্স অফিসে সাফল্য এনে দিয়েছে ছবিটি।

ছবিটি মাত্র সাত দিনের মাথায় ১০৪ কোটি ছুঁয়েছে বক্স অফিসে। করোনার পরবর্তী সময় মুক্তি পাওয়া হিট হিন্দি ছবি ‘ভুল ভুলাইয়া ২’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো ছবিকে পেছনে ফেলেছে ‘দৃশ্যম ২’।
জীতু জোসেফ ২০১৩ সালে তৈরি করেছিলেন মালয়ালম ছবি ‘দৃশ্যম’। সেই ছবিরই হিন্দি রূপান্তর ২০১৫ সালে তৈরি করেছিলেন পরিচালক নিশিকান্ত কামাত। সেই ছবির সিক্যুয়েল মালয়ালমে ইতোমধ্যেই গত বছর বানিয়ে ফেলেছেন জীতু জোসেফ। অনেকেই ঘরে বসে ওটিটি-তে দেখে ফেলেছেন মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ২’ ছবিটি। এবার হিন্দিতে সেই সিক্যুয়েল পেয়ে দর্শকের উন্মাদনা তুঙ্গে।
ছবিটির দ্বিতীয় এবং তৃতীয় পর্বের পরিচালনার দায়িত্ব পেয়েছেন ছবির প্রযোজক কুমার মঙ্গতের ছেলে অভিষেক পাঠক। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি একই দিনে মালয়ালম এবং হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments