বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকে বিশ্বকাপ জিতবে , এটা বলা খুব মুশকিল
spot_img
spot_img

কে বিশ্বকাপ জিতবে , এটা বলা খুব মুশকিল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমি সবসময় আর্জেন্টিনা সাপোর্ট করি। তবে খেলায় তারা বাদ পড়ে গেলে খেলা দেখি না এমন নয়। যখন আর্জেন্টিনা বাদ পড়ে যায়, তখন যারা ভালো খেলে ওই দলগুলো থেকে কোনো একটা দল সাপোর্ট করি। এটা হতে পারে ফ্রান্স, জার্মানি, ইতালি। তবে আমি ব্রাজিলও সাপোর্ট করি।

ক্রিকেটে আমি বাংলাদেশের ফ্যান। তবে যেহেতু বাংলাদেশ বিশ্বকাপ খেলে না, তাই এখানে আমি কোনো দলের  ফ্যান নই। আমরা যখন খেলা দেখা শুরু করেছি, তখন ম্যারাডোনা খেলতেন। ম্যারাডোনার জন্যই তখন থেকে আমাদের জেনারেশনের বড় অংশ আর্জেন্টিনার সাপোর্টার। আমাদের জেনারেশনের মানুষ ম্যারাডোনার খেলা দেখেছে। ম্যারাডোনা অসম্ভব ভালো খেলতেন।

ছোটবেলায় পাড়ায় টেলিভিশন আসাটা ছিল উত্সবের মতো। মনে আছে ওই সময়ে ব্রাজিল আর আর্জেন্টিনার একটা ম্যাচ হয়েছিল। ওই খেলায় দুঙ্গা, ম্যারাডোনার মতো খেলোয়াড়রা মাঠে ছিলেন। সেবার আর্জেন্টিনা জিতেছিল। ওই সময়টা আমাদের আর্জেন্টিনার ভক্তদের জন্য ছিল খুব আনন্দের। এবার কে বিশ্বকাপ জিতবে, এটা বলা খুব মুশকিল। বিশ্বকাপে ভালো না খেললে এখানে টিকে থাকা যায় না। আর কিছুটা ভাগ্যও লাগে। যারা নান্দনিকতা থেকে বিচক্ষণতার সঙ্গে খেলেন তারাই বেশিরভাগ ক্ষেত্রে জিতে যান।

গত কয়েক বছরের বিশ্বকাপের ভঙ্গিতে এটাই আমি দেখেছি। তবে আমার চাওয়া থাকবে আর্জেন্টিনা জিতুক। কারণ এটা মেসির শেষ ওয়ার্ল্ড কাপ। তাই আমি চাই ওরাই জিতুক। তবে জার্মানি, ফ্রান্স বা ব্রাজিলও জিততে পারে বলে আমি মনে করি।

ডেইলি শেয়অরবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments