শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যএইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল আন্তঃশিক্ষা বোর্ড
spot_img
spot_img

এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল আন্তঃশিক্ষা বোর্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।

শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, ইতোমধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর। এরপর নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। শিক্ষা বোর্ডগুলো সে অনুযায়ী কাজ করছে।

বোর্ড সূত্রে জানা গেছে, গত ২ জুলাই চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে। সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ৮ আগস্ট শেষ হয়।

তবে বন্যার কারণে কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হবে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা ৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য আগামী ২৪ আগস্ট বিশেষ পরীক্ষা নেওয়া হবে। ওই দিন সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments