ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীত মানেই হরেক রকমের পিঠার সমাহার। আজ থাকছে ভিন্ন স্বাদের চন্দন কাঠ পিঠার রেসিপি।
উপকরণ-
১/২ লিটার দুধ, ১/২ কাপ গবিন্দভোগ চাল, ১/২ কাপ নারকেল কোরা, প্রয়োজন অনুযায়ী নলেন গুর, ২টি এলাচ, ১টি তেজপাতা, ১ চা চামচ ঘি ও স্বাদ মতন লবন।
তৈরি প্রণালী-
চাল ২ ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে তা ভেঙ্গে নিতে হবে। এবার দুধ জ্বাল করে ঘন করে নিতে হবে, তার পর তাতে চালগুলো দিয়ে অনবরত নারতে হবে। এবার চাল সিদ্ধ হয়ে এলে এতে নারকেল কোরা ও নলেন গুর দিয়ে নারতে হবে। এ পর্যায়ে তেজপাতা ও এলাচ দিয়ে দিতে হবে। দুধ পুরপুরি শুকিয়ে এলে এতে ’ঘি’ দিয়ে নামিয়ে একটু শক্ত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
সবশেষে তৈরি করা এ ডো টি একটি পাত্রে বসিয়ে সমান করে চাক চাক করে কেটে নিতে হবে। এবারে এর উপরে নারকেল কোরা দিয়ে আপনার পছন্দ মতন এ মজাদার পিঠা উপভোগ করতে পারেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments