বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদএকদিন পর সূচক বাড়লো ৯৯ পয়েন্ট তবে কমেছে লেনদেন
spot_img
spot_img

একদিন পর সূচক বাড়লো ৯৯ পয়েন্ট তবে কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৮ মে, ২০২৫ তারিখ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৯৫.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৮ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.০৭ শতাংশ বা ৯৯.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০২.২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৬.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০৭৪.২৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৭.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮২০.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৩৭৭ টির, কমেছে ১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯৫.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৪০ লাখ ৪০ হাজার ৩৬৩ টি শেয়ার ১ লাখ ১৫ হাজার ৪৭৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬৬ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৭ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩.০১৫ শতাংশ বা ১৪৯.৩০ পয়েন্ট কমে অবস্থান করেছে ৪ হাজার ৮০২.৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪১.৯২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৭.৯৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪০.৩৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৭৯৩.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় মাত্র ৯ টির, কমেছে ৩৮৫ টির এবং অপরিবর্তিত রয় ৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২.২৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ৩০ লাখ ৯৩ হাজার ২৬ টি শেয়ার ১ লাখ ৬৭ হাজার ২৭৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫১৬ কোটি ৪৬ লাখ ৯২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৫০ কোটি ৪০ লাখ ৪৬ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৩ শতাংশ বা ১৩৩.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭০৩.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯ টির, কমেছে ৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৬১ লাখ ১৭ হাজার ৬৪৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments