শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএকনজরে ১০ কোম্পানির ইপিএস দেখে নিন
spot_img
spot_img

একনজরে ১০ কোম্পানির ইপিএস দেখে নিন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট:  পুজিঁবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১০ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ইউনাইটেড ফাইন্যান্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৯ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৮ পয়সা। যা আগের বছর ছিলো ১৭ টাকা ৬ পয়সা।

এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) লোকসান করেছে ৬৬ পয়সা।

রিলায়েন্স ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ২৮ পয়সা।

এশিয়া ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২১ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৫৫ পয়সা।

বিডি থাই ফুড: কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৫৯ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৬ পয়সা।

৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৪ টাকা ৫৫ পয়সা।

ব্রিটিশ আমেরিকান টোবাকো: কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮ টাকা ৪৪ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৭ টাকা ৭৩ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৪ টাকা ৭১ পয়সা।

ইস্টার্ন ক্যাবলস লিমিটেড: কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩২ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৪ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ১৩ পয়সা।

৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৪৪ টাকা ৪৯ পয়সা।

ব্রিটিশ আমেরিকান টোবাকো: কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮ টাকা ৪৪ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৭ টাকা ৭৩ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৪ টাকা ৭১ পয়সা।

নিটল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৯ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৬৫ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০ টাকা ৫৩ পয়সা। আগের বছর ছিলো ২৯ টাকা ৮১ পয়সা।

এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ১৬ পয়সা। যা আগের বছর ছিলো ৩৪ পয়সা।

ওয়ান ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির এতত্রিত শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৮ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৪৩ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৩৪ পয়সা।

ঢাকা ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির একত্রিতভাবে শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৩ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৭৩ পয়সা।

এদিকে কোম্পানিটির আলোচিত সময়ের প্রথম প্রান্তিকে এককভাবে শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৬৫ পয়সা। আগের বছর ছিলো ৭০ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩ টাকা ২৯ পয়সা। যা আগের বছর ছিলো ২২ টাকা ৮১ পয়সা।

এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ৮ টাকা ২৮ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments