শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওএকমি পেস্টিসাইডসে ৬০% কোটা পাবেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

একমি পেস্টিসাইডসে ৬০% কোটা পাবেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া একমি পেস্টিসাইডস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামী ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। আর এ কোম্পানিতে প্রবাসী ১০ শতাংশসহ সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৬০% কোটা নির্ধারণ করা হয়েছে। বাকি ৪০% শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা যায়, কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে ৩০ লাখ শেয়ার পাবেন প্রবাসী বিনিয়োগকারীরা। এছাড়া দেড় কোটি শেয়ার পাবেন অন্যান্য সাধারণ বিনিয়োগকারীরা। আগামী ৪ অক্টোবর সোমবার যেসব বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্টে মার্কেট প্রাইস অনুযায়ী ২০ হাজার টাকার শেয়ার থাকবে শুধু তারাই আইপিওতে আবেদন করার সুযোগ পাবেন।  এছাড়া সাবস্ক্রিপশনের পরিমাণ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ৭৮৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করে।

পুঁজিবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে ব্যবহার করা হবে।

কোম্পানিটি আইপিওতে আসার পরবর্তী চার বছরে লভ্যাংশ হিসেবে কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ওই প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৪৮ পয়সা। পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৬ টাকা ৬৮ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments