রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনএকসঙ্গে ইমরান-পূজা
spot_img
spot_img

একসঙ্গে ইমরান-পূজা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি ও সংগীতশিল্পী ইমরানকে একসঙ্গে দেখা যাবে। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তারা। এটি পরিচালনা করেছেন নাফিস। এ বিজ্ঞাপনের জিঙ্গেলটিও গেয়েছেন ইমরান। আর সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ।

সম্প্রতি সেট ফেলে বেশ বড় আয়োজনে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এ প্রসঙ্গে ইমরান বলেন, আমি গানের মানুষ হলেও অভিনয় কিংবা মডেলিংয়ের প্রস্তাব হরহামেশাই পাই। তবে গান নিয়েই আমার থাকা হয়। সর্বোচ্চ নিজের গানের মিউজিক ভিডিওতে পারফর্ম করি। তবে এ কাজের প্রস্তাব ও পরিকল্পনা ভালো লেগেছে; যার কারণে কাজটি করা। এর আগে পূজা চেরি অভিনীত বেশকিছু সিনেমায় আমার গান গাওয়া হয়েছে। তবে বিজ্ঞাপনে এবারই প্রথম কাজ করলাম একসঙ্গে। আশা করছি, কাজটি সবার ভালো লাগবে।

পূজা চেরী বলেন, প্রাণ আপের এ বিজ্ঞাপনটির কাজ খুব সুন্দরভাবে হয়েছে। ইমরান আমার খুব পছন্দের একজন গায়ক। তার বেশ কিছু গানই ভালো লাগে আমার। আমার সিনেমাতেও তার কিছু জনপ্রিয় গান রয়েছে। ইমরানের সঙ্গে আমার বন্ডিংও ভালো। তাই বিজ্ঞাপনটি করতে গিয়ে কোনো অসুবিধা হয়নি। আমার বিশ্বাস, এটি দর্শকরাও পছন্দ করবেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments