
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একুশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক ২০২০। এর মধ্যে পাঁচজন পাচ্ছেন মরণোত্তর।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একুশে পদকপ্রাপ্তরা হলেন
ভাষা আন্দোলনে পেয়েছেন আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর)।
সঙ্গীতে পাচ্ছেন ৩ জন। তারা হলেন- বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক (সঙ্গীত)।
নৃত্যে পেয়েছেন মো. গোলাম মোস্তফা খান। অভিনয়ে এসএম মহসীন।
মুক্তিযুদ্ধে পেয়েছেন ৩জন। তারা ৩জনই পাচ্ছেন মরণোত্তর। তারা হলেন- হাজি আক্তার সরদার, আবদুল জব্বার ও ডা. আ আ ম মেসবাহুল হক।
চারুকলায় পেয়েছেন অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান ও সাংবাদিকতায় পেয়েছেন জাফর ওয়াজেদ।
গবেষণায় পেয়েছেন দুইজন। তারা ড. জাহাঙ্গীর আলম ও হাফেজ ক্বারি আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ।
শিক্ষায় পেয়েছেন অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম।
সমাজসেবার সুফি মোহাম্মদ মিজানুর রহমান। চিকিৎসায় ডা. সায়েবা আক্তার।
ভাষা ও সাহিত্যে পদক পাচ্ছেন তিনজন। তারা হলেন- ড. নুরুন নবী, সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও নাজমুন নেসা পিয়ারি।
গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য প্রতিষ্ঠান পর্যায়ে একুশে পদকে পেয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।





























Recent Comments