
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়েছে সেটা বড় কথা নয়, প্রত্যাশিত এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সহিংসতা ও কারচুপিমুক্ত হয়েছে। বিএনপির মহাসচিব তার ব্যর্থতা ঢাকতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন। আর এই নির্বাচনের পর হতাশায় নিমজ্জিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
এর আগে সড়ক বিভাগের সকল প্রকল্পের অগ্রগতি নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।





























Recent Comments