ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩২ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৩৭ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৭ পয়সা। গত বছরে প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ৮৫ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৬ পয়সা। গত বছর ছিলো ১৭ টাকা ৯ পয়সা।
উল্লেখ্য, কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৯১পয়সা। গত বছর একই সময়ে ছিল ৮৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments