মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএক মাসে বেড়েছে ৩’শ বিও হিসাব
spot_img
spot_img

এক মাসে বেড়েছে ৩’শ বিও হিসাব

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলতি বছরের কয়েক মাস বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমলেও গত মাসে তার উল্টো রূপ দেখা গেছে। গত মাস অর্থাৎ আগস্টে বেশ উত্থান প্রবণতায় পার করেছে দেশের পুঁজিবাজারে। মাসটিতে পুঁজিবাজারের প্রতি নতুন বিনিয়োগকারীদের বেশ আগ্রহ দেখা গেছে। অর্থাৎ আগস্টে পুঁজিবাজারের প্রতি আকৃষ্ট হয়ে নতুন করে সাড়ে ২৩ শত বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলেছে নতুন বিনিয়োগকারীরা।। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, জুলাই মাসের শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৯ লাখ ৭০ হাজার ৩৩৩টি। আর আগস্ট মাসের শেষ দিন বিও হিসাব ১৯ লাখ ৭২ হাজার ৬৮৫টিতে দাঁড়ায়। অর্থাৎ আগস্ট মাসে দুই হাজার ৩৫২টি বিও হিসাব বেড়েছে।

আগস্ট মাসে পুরুষদের বিও হিসাব তিন হাজার ৯১৫টি বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৬৫ হাজার ৪৫৭টিতে। জুলাই মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৪ লাখ ৬১ হাজার ৫৪২টিতে। আর আগস্ট মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব এক হাজার ৭৮৯টি কমে চার লাখ ৯২ হাজার ৫৮৫টিতে দাঁড়িয়েছে। জুলাই মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল চার লাখ ৯৪ হাজার ৩৭৪টিতে।

জুলাই মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৪ হাজার ৪১৭টিতে। কোম্পানি বিও ২২৬টি বেড়ে আগস্ট মাসের শেষ দিন দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৩টিতে।

আগস্ট মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের দুই হাজার ৫১৪টি বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে আগস্ট মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৭ হাজার ৬৮৯টিতে। যা জুলাই মাসের শেষ দিন ছিল ১৮ লাখ ৬৫ হাজার ১৭৫টিতে।

আগস্ট মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৩৮৮টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৯০ হাজার ৩৫৩টিতে। জুলাই মাসের শেষ দিন বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৯০ হাজার ৭৪১টিতে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments