শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনএক যুগ পর ঈদে আসছে জায়েদ খানের সিনেমা
spot_img
spot_img

এক যুগ পর ঈদে আসছে জায়েদ খানের সিনেমা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জায়েদ খান অভিনীত সিনেমা ‘সোনার চর’ আসছে ঈদে সারা দেশে মুক্তি পাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন এর প্রযোজক জাহাঙ্গীর সিকদার। সিনেমাটি নির্মাণ করেন জাহিদ হোসেন। এর মধ্য দিয়ে দীর্ঘ এক যুগ পর ঈদে মুক্তি পাচ্ছে জায়েদ খান অভিনীত সিনেমা।

‘সোনার চর’ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। গল্পে দেখানো হয়েছে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সময়ের কথা। এতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। তিনি বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেয়া সিনেমা ‘সোনার চর’। মাসের পর মাস চুল না কাটা, শীতে নদীতে সাঁতরে শুটিং করাসহ এই সিনেমার জন্য কত শ্রম দিয়েছি সেটা দর্শক বুঝতে পারবেন।

জায়েদ বলেন, আমার ক্যারিয়ারে প্রথম ‘ভালোবাসা ভালোবাসা’ ঈদে মুক্তি পেয়েছিল। এ কারণে ঈদে সিনেমা মুক্তির ব্যাপারে আমার মধ্যে একটা থ্রিল তো কাজ করছেই। আমাদের দেশের দর্শক এখন ঈদে উৎসবে বেশি হলমুখী। সেই হিসেবে ঈদে ‘সোনার চর’ মুক্তি পেলে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে।

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী-ওমর সানী। এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments