শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরএগ চিলি রেসিপি
spot_img
spot_img

এগ চিলি রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফ্রায়েড রাইসের সঙ্গে এগ চিলি খেতে বেশ ভালো লাগে। আর কিছু পরিচিত উপকরণ দিয়েই ঘরে সহজে তৈরি করতে পারবেন এগ চিলি। জেনে নেয়া যাক এগ চিলি রেসিপি-

উপকরণ-
* সেদ্ধ ডিম ও একটি ডিমের সাদা অংশ
* কর্ন ফ্লাওয়ার ৩ চামচ
*  সামান্য লবণ
* গোলমরিচ ১/৩ চামচ
* ময়দা
* তেল
* ২ চামচ রসুন কুচি
* এক চামচ আদা কুচি
* মরিচ কুচি
* পেঁয়াজ
* ক্যাপসিকাম
* সয়া সস
* টমেটো সস
* সেজোয়ান সস
* হাফ চামচ ভিনেগার
* চিনি
* মরিচগুঁড়ো

প্রণালী-
প্রথমে সেদ্ধ করা ডিম খোসা ছাড়িয়ে চার ভাগ করে নিন। এবার একটি বাটিতে কর্ন ফ্লাওয়ার, সামান্য লবণ, গোলমরিচ ১/৩ চামচ, একটি ডিমের সাদা অংশ সহ সামান্য পানি মিশিয়ে ঘন গোলা তৈরি করে নিতে হবে। বাটিতে তিন চামচ ময়দা নিয়ে তাতে ডিমের টুকরো ভালো করে মিশিয়ে নিন। কড়াইয়ে ডিপ ফ্রাই করার মত তেল ভালো করে গরম হলে এবার ময়দা থেকে একটা একটা করে ডিম তুলে গোলায় ডুবিয়ে তেলে ক্রিস্পি করে ভাজুন।

আরেকটি কড়াইতে ৩-৪ চামচ তেল দিয়ে তাতে ২ চামচ রসুন কুচি, এক চামচ আদা কুচি আর মরিচ কুচি দিয়ে এক মিনিট ভাজে পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে কয়েক মিনিট ভেজে নিন। এবার সয়া সস, টমেটো সস, সেজোয়ান সস, হাফ চামচ ভিনেগার, স্বাদমতো লবণ-চিনি আর হাফ চামচ মরিচগুঁড়ো ভালো করে মিশিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে ফুটিয়ে নিন। ঘন গ্রেভি হলে ডিমের টুকরোগুলো দিন। নামানোর আগে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments