বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএজিএম স্থগিত হলেও রিহ্যাবের স্বাভাবিক কার্যক্রম চলবে
spot_img
spot_img

এজিএম স্থগিত হলেও রিহ্যাবের স্বাভাবিক কার্যক্রম চলবে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হলেও সংগঠনটির নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জারি করা এক চিঠিতে রিহ্যাবের কার্যক্রম নিয়ে অবস্থান স্পষ্ট করেছে মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, এজিএম স্থগিতের সিদ্ধান্তের কারণে সংগঠনটির অন্যান্য সাংগঠনিক ও নিয়মিত কার্যক্রম পরিচালনায় কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৩০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের ১৫৪ নম্বর স্মারকের মাধ্যমে রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছিল। তবে ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ বা সীমিত করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজালের গত ১৬ আগস্টের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্পষ্টীকরণ অনুযায়ী, এজিএম ছাড়া রিহ্যাবের অন্যান্য সাংগঠনিক ও নিয়মিত কার্যক্রম আগের মতোই পরিচালনা করা যাবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এ অবস্থানকে স্বাগত জানিয়েছে রিহ্যাব কর্তৃপক্ষ। সংগঠনটির কার্যক্রম নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, মন্ত্রণালয়ের ব্যাখ্যার মাধ্যমে তা দূর হবে বলে মনে করছে সংগঠনটি।

রিহ্যাব প্রেসিডেন্ট আলী আফজাল বলেন, মন্ত্রণালয়ের স্পষ্টকরণের ফলে সংগঠনের নিয়মিত কার্যক্রম নিয়ে তৈরি হওয়া সব ধরনের বিভ্রান্তির অবসান হবে। নির্ধারিত সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনার পাশাপাশি আবাসন খাতের উন্নয়ন এবং সদস্যদের স্বার্থে রিহ্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments