শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনএটা আমার দুর্বলতা নয়: চঞ্চল চৌধুরী
spot_img
spot_img

এটা আমার দুর্বলতা নয়: চঞ্চল চৌধুরী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নাটক কিংবা সিনেমা, ওয়েব সিরিজ কিংবা বিজ্ঞাপন- অভিনয়শিল্পী হিসেবে চঞ্চল চৌধুরী যেখানেই স্পর্শ করেছেন সেখানেই বাজিমাত করেছেন। কিন্তু এই অভিনেতাকেও সামাজিকমাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়। তবে এসব নিয়ে একেবারে মাথা ঘামান না জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানালেন, কোনো অপমানই এখন আর গায়ে লাগে না তার। প্রিয় তারকার এমন পোস্টে রহস্যের দানা বেঁধেছে তার ভক্তদের মনে। হঠাৎ কী হল চঞ্চলের?

মঙ্গলবার (২৯ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন চঞ্চল। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, কোনো অপমানই এখন আর আমার গায়ে লাগে না। সেটা হোক সামাজিক যোগাযোগ মাধ্যমে, অথবা ব্যক্তি জীবনে। কারণ বয়স যেমন হয়েছে, ধৈর্য বেড়েছে পাল্লা দিয়ে….। এটা আমার দুর্বলতা নয়।

চঞ্চলের জনপ্রিয়তাও দিনকে দিন যে বাড়ছে তা ‘হাওয়া’ সিনেমা ও ‘কারাগার’ ওয়েব সিরিজ মুক্তির পরই জানা গেছে। তার অভিনয়ে প্রশংসা করেছেন খোদ ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনয়শিল্পীরাও।

এদিকে, দুই বাংলার সকলেই মুখিয়ে রয়েছেন মৃণাল সেনের ভূমিকায় তাকে দেখার জন্য। এই ছবিতেই তার স্ত্রীর চরিত্রে অর্থাৎ গীতা সেনের ভূমিকায় রয়েছেন কলকাতার মনামী ঘোষ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments