সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএনআরবি ব্যাংকের প্রিন্সিপাল শাখা নতুন ঠিকানায়
spot_img
spot_img

এনআরবি ব্যাংকের প্রিন্সিপাল শাখা নতুন ঠিকানায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা নিয়ে নতুন ঠিকানায় যাত্রা শুরু করলো এনআরবি ব্যাংকের প্রিন্সিপাল শাখা। রাজধানীর গুলশান অ্যাভিনিউর বিটিআই ল্যান্ডমার্ক ১৬-এ রোববার (২৭ জুলাই) শাখার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইকবাল আহমেদ বলেন, এই স্থানান্তর শুধুমাত্র একটি নতুন ঠিকানায় যাত্রা নয়—এটি একটি নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন।

তিনি আরও জানান, প্রযুক্তিনির্ভর ও আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের আরও গতিশীল ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানই এনআরবি ব্যাংকের লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান এ কে এম মিজানুর রহমান এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মোঃ সেলিম, স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম ও এস কে মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান, সাবেক উপদেষ্টা ইকবাল উ আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ও সম্মানিত গ্রাহকরা।

ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন ঠিকানায় এই প্রিন্সিপাল শাখা প্রযুক্তিনির্ভর উন্নত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে একটি মাইলফলক হয়ে উঠবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments