সোমবার, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএনবিএল সিকিউরিটিজের নতুন এমডি আফতাব উদ্দিন বিশ্বাসের
spot_img
spot_img

এনবিএল সিকিউরিটিজের নতুন এমডি আফতাব উদ্দিন বিশ্বাসের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ন্যাশনাল ব্যাংক পিএলসি এর সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান এনবিএল সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন দেশের পুঁজিবাজারের সুপরিচিত ও অভিজ্ঞ পেশাজীবী মো. আফতাব উদ্দিন বিশ্বাস। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে এই পদের কার্যভার গ্রহণ করেন।

​মো. আফতাব উদ্দিন বিশ্বাস দেশের পুঁজিবাজার, মার্চেন্ট ব্যাংকিং এবং আর্থিক খাতে ২০ বছরেরও বেশি সময় ধরে অত্যন্ত সফলতার সাথে কাজ করছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শেয়ারবাজারের ব্রোকারেজ অপারেশনস, ব্যবসায়িক উন্নয়ন, মার্জিন ঋণ ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স এবং নিয়ন্ত্রক সংস্থার কমপ্লায়েন্স নিশ্চিতকরণসহ প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় অনন্য দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

​এনবিএল সিকিউরিটিজ লিমিটেডে যোগদানের পূর্বে তিনি সিভিসি ব্রোকারেজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড,-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও শীর্ষস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠানে ব্যবসা সম্প্রসারণ এবং অপারেশনাল দক্ষতা বৃদ্ধিতে তিনি যুগান্তকারী অবদান রাখেন।

​শিক্ষাজীবনে মো. আফতাব উদ্দিন বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত দক্ষতার উন্নয়নে তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার-সংশ্লিষ্ট দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চতর প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি রাজবাড়ী জেলার এক কৃতি সন্তান।

​এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ তার এই যোগদানে গভীর সন্তোষ ও আশাবাদ ব্যক্ত করেছে। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, মো. আফতাব উদ্দিন বিশ্বাসের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব এবং কৌশলগত দিকনির্দেশনার মাধ্যমে এনবিএল সিকিউরিটিজ লিমিটেড ব্যবসা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা, করপোরেট সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করে বিনিয়োগকারী সেবায় এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments