রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএনভয় টেক্সটাইলের জিরো-কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত
spot_img
spot_img

এনভয় টেক্সটাইলের জিরো-কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইল লিমিটেড বন্ড ইস্যু করে অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যু করবে প্রতিষ্ঠানটি।ডিসকাউন্টের কারণে বন্ডের বিপরীতে ১৬৮ কোটি ৪৪ লাখ টাকা পাবে কোম্পানিটি । তবে মেয়াদ শেষে বন্ডহোল্ডারদের ২০০ কোটি টাকা পরিশোধ করবে এনভয় টেক্সটাইল

বন্ডের মেয়াদ হবে ৫ বছর। বন্ডের ডিসকাউন্টের হার হবে ৬ দশমিক ৫০ শতাংশ থেকে ৭ দশমিক ৫০ শতাংশের মধ্যে। বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন এবং আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে প্রতিষ্ঠানটি। বন্ড ইস্যু তারিখের ৬ মাস পর থেকে অর্ধবার্ষিক হিসেবে ১০টি কিস্তিতে বন্ডধারীদের অর্থ ফেরত দেওয়া হবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments