বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএপেক্স ফুটওয়্যারের জমির মূল্য ৫শ কোটি ছাড়িয়েছে
spot_img
spot_img

এপেক্স ফুটওয়্যারের জমির মূল্য ৫শ কোটি ছাড়িয়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের মালিকানাধীন জমির মূল্য ৫শ কোটি টাকা ছাড়িয়ে গেছে। পুনর্মূল্যায়নের পর কোম্পানিটির জমির মূল্য দাঁড়িয়েছে ৫১২ কোটি ৬৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ২০২২-২৩ অর্থবছরেরর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এপেক্স ফুটওয়্যারের সব জমির মূল্য ছিল ১৪৪ কোটি ৩৬ লাখ ২৩ হাজার ৮০০ টাকা। জুন ৩০, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে জমির দাম পুনর্মূল্যায়নের পর এর মূল্য দাঁড়িয়েছে ৫১২ কোটি ৬৪ লাখ টাকা। হিসাব অনুযায়ী, পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত দাঁড়াচ্ছে ৩৬৮ কোটি ২৭ লাখ ৭৬ হাজার ২০০ টাকা। অর্থাৎ কোম্পানিটির জমির বর্তমান মূল্য সর্বেশষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা মূল্যের চেয়ে সাড়ে ৩ গুণের বেশি।

গতকাল ৫ জুন অনুষ্ঠিত এপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদের ২৭৭তম সভায় কোম্পানির সব জমির পুনর্মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন অনুমোদন করা হয়। এরপর এই প্রতিবেদন প্রকাশ করে কোম্পানিটি।

এপেক্স ফুটওয়্যারের এবারের সম্পদ পুনর্মূল্যায়ন করেছে মালেক সিদ্দিকী ওয়ালি চার্টার্ড একাউন্টস।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments