ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নবম আসর শুরু হতে যাচ্ছে আগামী ৬ জানুয়ারি। বিপিএলের আসরে সাত ফ্রাঞ্চাইজির এই টুর্নামেন্ট জমজমাটভাবে আয়োজনে প্রস্তুতি নিচ্ছে বিপিএল গভর্নিং কমিটি। তাই টুর্নামেন্ট শুরুর আগেই বড় ঘোষণা দিলো আয়োজক কমিটি। এবারের টুর্নামেন্টে বাড়ানো হচ্ছে প্রাইজমানি।

শনিবার ৩১ ডিসেম্বর, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবির কার্যালয়ে এসব তথ্য জানান বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিল ১ কোটি টাকা ও রানার্সআপ ফরচুন বরিশালকে দেওয়া হয়েছিল ৫০ লাখ টাকা প্রাইজমানি। এবার দুটি পুরস্কারের অর্থই দ্বিগুণ করা হয়েছে। এ ছাড়া সেরা খেলোয়াড়ের অর্থ পুরস্কারও বাড়ছে ৫ গুণেরও বেশি। সব মিলিয়ে এবারের মোট প্রাইজমানি ৪ কোটি টাকা।
ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এবার চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ পাবে ১ কোটি। এভাবে করে সবমিলিয়ে প্রায় ৪ কোটি টাকার মতো প্রাইজমানি থাকবে।
আয়োজক কমিটি বরেন, চ্যাম্পিয়ন আর রানার্সআপ নয়, ব্যক্তিগত সেরা পারফরম্যান্স অর্জনকারীর জন্যও পুরস্কারের অর্থ বাড়াচ্ছে। গত আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় সাকিব আল হাসানকে ২ হাজার ডলার দেওয়া হয়েছিল। এবার সেটাও কয়েকগুন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments