সোমবার, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনএবার আমির খানকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের!
spot_img
spot_img

এবার আমির খানকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড ভাইজান সালমান খানের পর এবার কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় পড়েছেন আমির খান! বর্তমানে কারাবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। তারই সহযোগীরা সোশ্যাল মিডিয়া পোস্ট এবং একটি অডিও বার্তার মাধ্যমে আমির খানকে সরাসরি খুনের হুমকি দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

এই ঘটনার পর নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। তবে এখন পর্যন্ত আমির খান বা তার টিমের পক্ষ থেকে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সহযোগী আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই হুমকি দেয়। সেখানে আমির খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলা হয়, তিনি নাকি তৃতীয় বিয়ে করার মাধ্যমে লাভ জিহাদ ছড়াচ্ছেন।

পোস্টে হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, ‘আমরা আমাদের ভাই-বোন ও দেশের নাগরিকদের কথা দিচ্ছি, যারা স্টারডমের আড়ালে এমন লজ্জাজনক কাজকে সমাজে উসকে দিচ্ছে, তাদের আমাদের নিজেদের স্টাইলে শায়েস্তা করা হবে। খুব শিগগিরই তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে।’

সোশ্যাল মিডিয়া পোস্টে শুধু আমির খানকেই নয়, ভারতের রাজনৈতিক নেতাদেরও হুমকি দেওয়া হয়েছে। গত মাসে রাজস্থানের শ্রী গঙ্গানগরে ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ ও যৌন নির্যাতনের ঘটনা ঘটেছিল।

সেই মামলার কিছু আসামিকে বাঁচানোর চেষ্টা করছেন এমন কিছু রাজনৈতিক নেতাকে সতর্ক করে বিষ্ণোই গ্যাং লিখেছে, ‘যারা ওই নিষ্পাপ মেয়েটির সঙ্গে অন্যায় করেছে এবং আইনের চোখ ফাঁকি দিয়ে বেড়াচ্ছে, তাদের আমরা ছাড়ব না। আর যেসব রাজনৈতিক নেতারা তাদের বাঁচানোর চেষ্টা করছেন, তারা এখনই সরে দাঁড়ান। অন্যথায় যাদের বাঁচাচ্ছেন, আপনাদেরও ঠিক একই পরিণতি হবে।’

পোস্টের শেষে নিজেদের গ্যাংয়ের দুই নিহত সদস্যকে ‘শহীদ ভাই’ আখ্যা দিয়ে তাদের রক্তের বদলা নেওয়ার শপথও করা হয়।

বলিউডে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মূল শত্রু হলেন সালমান খান। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় জোধপুরে কৃষ্ণসার হরিণ শিকারের পর থেকেই সালমানের ওপর ক্ষিপ্ত বিষ্ণোই সম্প্রদায়।

গত কয়েক বছর ধরে সালমান খানকে একের পর এক হত্যার হুমকি দিয়ে আসছে এই গ্যাং। এমনকি ২০২৪ সালের এপ্রিলে সালমানের মুম্বাইয়ের বাড়ির সামনে যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল, তার পেছনেও ছিল এই বিষ্ণোই গ্যাং।

সালমানের রেশ কাটতে না কাটতেই এবার বলিউড মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে একই গ্যাং খুনের হুমকি দেওয়ায় মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন করে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো বিষয়টির সত্যতা খতিয়ে দেখছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments