সোমবার, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকঅষ্টম দিনের মতো ইরানে হামলা যুক্তরাষ্ট্রের
spot_img
spot_img

অষ্টম দিনের মতো ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে এ হামলা শুরু হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম)।

এর আগে এক বিবৃতিতে সেন্টকম জানায়, জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিহত হয়েছেন মিত্র বাহিনীর সঙ্গে অভিযানে অংশ নেওয়া দুই মার্কিন সেনা। এ ছাড়া নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে আরেক সেনাকে।

সেন্টকমের ভাষ্য, এ হামলার উদ্দেশ্য হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি সৃষ্টির সক্ষমতাকে আরও দুর্বল করা। পাশপাশি মার্কিন সেনা সদস্যদের মৃত্যুর জন্য অভিযুক্ত ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) দ্রুত শাস্তির আওতায় আনা।

এদিকে ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে দেশটির একাধিক গণমাধ্যম। দেশটির দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বান্দার আব্বাস ও বান্দার লেঙ্গেহে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম ও মেহের নিউজ এজেন্সি। তবে হরমোজগান প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত হলেও কোনো ক্ষেপণাস্ত্রের আঘাত বা যুক্তরাষ্ট্রের বিমান হামলার তথ্য সম্পর্কে নিশ্চিত নয় তারা।

প্রাদেশিক কর্মকর্তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবির বিপরীতে বান্দার লেঙ্গেহে ঘটেনি কোনো ধরনের আঘাত বা সংঘর্ষের ঘটনা।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক দিনগুলোয় বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে শহরের বিভিন্ন অবকাঠামোর।

বন্দর আব্বাস ও বান্দার লেঙ্গেহ উভয় শহরই হরমুজ প্রণালির কাছাকাছি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments