রবিবার, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনজন্মদিনে নতুন এক প্রিয়াঙ্কাকে সামনে আনলেন নির্মাতা
spot_img
spot_img

জন্মদিনে নতুন এক প্রিয়াঙ্কাকে সামনে আনলেন নির্মাতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রায় আট বছর পরে ভারতীয় সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। তার এই প্রত্যাবর্তন যে বড় মাপের কিছু হতে পারে, তার ইঙ্গিত মিলেছিল আগেই। আজ নায়িকার জন্মদিনে সোশাল মিডিয়ায় সিনেমার কিছু দৃশ্য পোস্ট করেছেন এস এস রাজামৌলি।

প্রিয়াঙ্কার লুক প্রকাশ করে তিনি লিখেছেন, ‘হাসলে মিষ্টি, আর না হাসলে আগুন ঝরে।’ নতুন ঝলক প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

এদিকে সম্প্রতি ‘হে জোনাস’ পডকাস্টে সিনেমাটি নিয়ে প্রিয়াঙ্কা জানান, গত প্রায় ১৪ মাস ধরে তিনি সিনেমাটির শুটিং করছেন। রাজামৌলির মতো নির্মাতার সঙ্গে কাজ করতে সময় লাগাই স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

তবে গল্পের বিষয়ে খুব বেশি কিছু প্রকাশ না করে প্রিয়াঙ্কা বলেন, ‘এটি সময় ও পৃথিবীর বিভিন্ন প্রান্তজুড়ে বিস্তৃত এক মহাকাব্যিক অ্যাডভেঞ্চার। আর এখানে আমি অসংখ্য দুর্দান্ত স্লো-মোশন জাম্প করতে পেরেছি।’

প্রিয়াঙ্কা জানান, সিনেমাটিতে অভিনয়ের আগে তিনি রাজামৌলির কাছে একটি শর্ত দিয়েছিলেন। সেটি হল গান। অর্থাৎ সিনেমায় নাচ-গান থাকতে হবে। প্রিয়াঙ্কার ভাষায়, ‘শুরু থেকেই ভেবেছি, ভারতীয় সিনেমায় আমার প্রত্যাবর্তন যদি হয়, তাহলে সেখানে একটি গান ও নাচের দৃশ্য অবশ্যই থাকতে হবে।’

‘বারাণসী’ সিনেমায় রুদ্র চরিত্রে অভিনয় করছেন মহেশ বাবু। প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে মন্দাকিনী চরিত্রে ও পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করছেন কুম্ভ চরিত্রে। ইতোমধ্যে সিনেমাটির বড় বড় অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ হয়েছে।

১৪০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটির শুটিং শেষ হবে চলতি বছরের অক্টোবরে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের এপ্রিলে বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘বারাণসী’।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments