শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএভিটেক্স ফ্যাশনস অধিগ্রহণে ইজিএম করবে এভিন্স টেক্সটাইলস
spot_img
spot_img

এভিটেক্স ফ্যাশনস অধিগ্রহণে ইজিএম করবে এভিন্স টেক্সটাইলস

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেড এভিন্স গ্রুপের অপর একটি প্রতিষ্ঠান এভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করবে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে এভিন্স টেক্সটাইলস কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ৬ নভেম্বর, শনিবার বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২অক্টোবর।

সূত্র জানিয়েছে, একই দিনে (৬ নভেম্বর) ক্রেডিটরদের সাথে বৈঠক করবে কোম্পানিটি। ওই দিন বিকালে নিকুঞ্জে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ, গত ১০ মে এভিন্স টেক্সটাইলসের পরিচালনা পর্ষদ এক বৈঠকে এভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। সে আলোকে হাইকোর্টের কাছে অনুমতি চেয়ে আবেদন করলে গত ২৩ আগস্ট আদালত অনুমতি দেন।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্যানুসারে, গাজীপুরের ভবানীপুরের শিরিরচালায় অবস্থিত এভিটেক্স ফ্যাশনস ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ৭৫০। কারখানায় ৩৭৯টি যন্ত্র রয়েছে। এর বার্ষিক উৎপাদন সক্ষমতা ১ লাখ ৮২ হাজার ডজন। মূলত কোম্পানিটি বিদেশে শার্ট রফতানি করে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments