রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএমজেএল বিডির সমুদ্রগামী জাহাজ কেনার সিদ্ধান্ত
spot_img
spot_img

এমজেএল বিডির সমুদ্রগামী জাহাজ কেনার সিদ্ধান্ত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি পণ্য পরিবহনের জন্য আরও একটি সমুদ্রগামী জাহাজ কিনবে। এটি কোম্পানির বিদ্যমান জাহাজ ‘এমটি ওমেরা লিগ্যাসি’র স্থলাভিষিক্ত হবে। এমজেএল বাংলাদেশ এর পরিচালনা পরিষদের ১৪২তম সভায় জাহাজ কেনা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, এমজেএল বাংলাদেশ এর পর্ষদ সভায় বয়সজনিত কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়া কোম্পানির জাহাজ ‘এমটি ওমেরা লিগ্যাসি’কে বহর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে এমটি নিসোস ডেলোস নামে একটি সেকেন্ডহ্যান্ড আফরাম্যাক্স অয়েল ট্যাংকার কেনার সিদ্ধান্ত নেয় পর্ষদ। এমটি নিসোস ডেলোসের ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার ৬৯০ মেট্রিকটন। ট্যাংকারটি প্রায় ১২ বছর ব্যবহার করা যাবে। অয়েল ট্যাংকারটি কিনতে ব্যয় হবে ৪ কোটি ৫৩ লাখ ডলার, দেশীয় মুদ্রায় প্রায় ৫৪৪ কোটি টাকা।

কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩১৬ কোটি ৭৫ লাখ টাকা। সর্বশেষ হিসাববছরে এটি ২৭৬ কোটি ৬৩ লাখ টাকা নীট মুনাফা করেছে। এ সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭১ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) এমজেএল বাংলাদেশের শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৪৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৭০ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৪৬ পয়সা।

এছাড়াও চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ৮৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৬৫ পয়সা ছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments