ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘এমটিবি নিও’ (MTB Neo)-তে ‘গার্ডিয়ান অ্যাক্সিডেন্ট কেয়ার’ নামক একটি অভ্যন্তরীণ ভ্রমণ বীমা (ডোমেস্টিক ট্রাভেল ইন্স্যুরেন্স) সেবা চালু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও শাখা ব্যাংকিং বিভাগের প্রধান এ. কে. এম. তারেক এবং চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার (সিইবিও) সানিয়াত রহমান এবং ইভিপি ও হেড অব মাইক্রোইন্স্যুরেন্স, ডিজিটাল অ্যান্ড অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল আব্দুল হালিম। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের ফলে ১৮ থেকে ৫৯ বছর বয়সী এমটিবি গ্রাহকরা এখন থেকে ‘এমটিবি নিও’ অ্যাপের মাধ্যমে ১ থেকে ৩০ দিন মেয়াদের জন্য এই বীমা সুবিধাটি সহজেই গ্রহণ করতে পারবেন, যার প্রিমিয়াম শুরু হচ্ছে মাত্র ১০ টাকা থেকে। এই বীমার আওতায় দুর্ঘটনাজনিত মৃত্যু,দুর্ঘটনাজনিত কারণে হাসপাতালে ভর্তি এবং স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে প্রতিটি খাতে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত বীমা সুবিধা পাওয়া যাবে।
এই উদ্ভাবনী উদ্যোগ গ্রাহকদের জন্য সহজ, সাশ্রয়ী ও ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে এমটিবি ও গার্ডিয়ান -এর অঙ্গীকারকে তুলে ধরে। পাশাপাশি, দেশের ভেতরে দৈনন্দিন যাতায়াতে ব্যক্তিগত দুর্ঘটনা সুরক্ষার গুরুত্বও সামনে আনে। এই অংশীদারিত্বের ফলে দৈনন্দিন আর্থিক সেবা ও সুরক্ষা বেছে নেওয়া হচ্ছে আরও সহজ ও ঝামেলামুক্ত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments