বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএমটিবি এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
spot_img
spot_img

এমটিবি এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) গত জুলাই ০৫, ২০২৬ তারিখে ঢাকার ২৯, পশ্চিম পান্থপথের এসইএল সেন্টারে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায়, দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের গ্রাহকরা এখন থেকে আকর্ষণীয় সুদের হারে এবং দ্রুততম সময়ে এমটিবি থেকে হোম লোন বা গৃহ ঋণ সুবিধা উপভোগ করতে পারবেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি- এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেল ব্যাংকিং ডিভিশনের প্রধান, মোঃ শাফকাত হোসেন এবং দি
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌশলী মো. আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এমটিবি-এর ইভিপি ও রিটেল বিজনেসের প্রধান, তাহসিন শহীদ এবং দি
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি মোহাম্মদ আব্দুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments