বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনএমন দৃশ্য কখনও চোখে পড়েনি!
spot_img
spot_img

এমন দৃশ্য কখনও চোখে পড়েনি!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘আমি আমার নাট্যগুরু শ্রদ্ধেয় মামুনুর রশীদ ভাইকে জিজ্ঞেস করেছিলাম ঢাকার বাইরে বিশেষত কলকাতায় রাঢ়াং বা অন্য কোনো মঞ্চনাটক নিয়ে দর্শকের এমন উপচেপড়া ভিড় ছিল কি-না। তিনি বললেন, এমন দৃশ্য কখনও চোখে পড়েনি। বিষয়টা আমার মনে দাগ কেটেছে। দুই দিনে ৬টা শো করতে আমাদের খুব কষ্ট হয়েছে। কিন্তু দর্শককে আনন্দ দিতে পেরেছি, এটাই শান্তির।

কলকাতার মঞ্চে নিজের অভিনীত নাটকের দর্শক আগ্রহ প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এই নাটকটির মাধ্যমে দীর্ঘদিন পর মঞ্চে ফিরেছেন তিনি। তবে কলকাতায় দু’দিনে চারটি শো করার কথা থাকলেও সেটা গিয়ে শেষ হয় ৬টিতে।

বিষয়টি নিয়ে আবেগাপ্লুত চঞ্চল বলেন, ‘মঞ্চের প্রতি অভিনয়শিল্পীদের মনোযোগ বাড়াতে হবে। আমিও সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর থেকে মাসে অন্তত একবার হলেও মঞ্চে অভিনয় করব। তাতে নতুন প্রজন্মের শিল্পীদের মঞ্চে অভিনয়ে আগ্রহ বাড়বে। মঞ্চের সঙ্গে আমারও নিয়মিত একটা যোগাযোগ থাকবে। এটা সত্যি যে আমি কিন্তু মঞ্চ থেকে কখনও সরে যাইনি। নানা সময়ে সময় দেওয়ার চেষ্টা করেছি।

চঞ্চল মনে করেন, একজন সত্যিকারের অভিনেতা হতে হলে মঞ্চে অভিনয় করাটা ভীষণ জরুরি। মঞ্চে অভিনয়ের চর্চাটা না থাকলে অভিনয়ের অন্যান্য শাখায় নিজেকে সেভাবে বিকশিত করা যায় না। এদিকে ‘দম’ নামে একটি সিনেমার কাজ শিগগিরই শুরু করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। এছাড়াও কলকাতায় মুক্তি পাবে তার অভিনীত ‘পদাতিক’ সিনেমাটি। সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমাটিতে চঞ্চলকে দেখা যাবে বাংলা সিনেমার কিংবদন্তী মৃণাল সেনের ভূমিকায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments