ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। ভিনিসিয়াস-রদ্রিগোরা না থাকায় লিভারপুলের বিপক্ষে তার কাঁধে ছিল গুরুভার। কিন্তু পেনাল্টি মিস করে নিজের ওপর চাপ আরও বাড়িয়েছেন ফ্রান্সম্যান। রিয়ালও হেরেছে ২-০ গোলে।
ম্যাচের পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, এমবাপ্পের রোগের একমাত্র ওষুধ হলো ধৈর্য ধরা। ফরোয়ার্ডদের এমন খারাপ সময় আসে বলেও মন্তব্য করেন ইতালিয়ান কোচ।
কার্লো বলেন, ‘ফরোয়ার্ডদের ঠিকঠাক গোল না পাওয়ার ঘটনা পূর্বেও অনেকবার ঘটেছে। এর একটা ওষুধ আছে। যার নাম ধৈর্য। সময়টা তার জন্য কঠিন, বিশেষ করে পেনাল্টি মিস করার পর। সকলের উচিত তাকে সমর্থন করা। সে সম্ভবত কিছুটা আত্মবিশ্বাসহীনতায় ভুগছে।’
রিয়াল কোচ জানিয়েছেন, কোন কিছু চাওয়া মতো না হলে খুব সাদামাটাভাবে খেলার চেষ্টা করা উচিত। এছাড়া পেনাল্টি মিসে এমবাপ্পের দায় দেখছেন না তিনি। কার্লোর মতে, সব খেলোয়াড়ই পেনাল্টি মিস করে। এমবাপ্পেকে অসাধারণ ফুটবলার উল্লেখ করে তার জন্য ধৈর্য ধরার আহ্বান করেন কোচ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments