বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়এলপি গ্যাস বিক্রি ও মজুত নিয়ে কড়া বার্তা
spot_img
spot_img

এলপি গ্যাস বিক্রি ও মজুত নিয়ে কড়া বার্তা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) নির্ধারিত মূল্যে এলপি গ্যাস বিক্রি নিশ্চিত করতে অপারেটর, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের নির্দেশ দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LOAB)। নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি বিক্রি বা বিধিবহির্ভূতভাবে মজুত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।

গত ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এলপিজির সরবরাহ ও বাজারমূল্য নিয়ে আলোচনা হয়। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মন্ত্রণালয় ও LOAB-এর নেতারা অংশ নেন।

সভায় জানানো হয়, দেশে এলপিজির আমদানি পরিস্থিতি সন্তোষজনক। গত সেপ্টেম্বর মাসে ১ লাখ ৫৬ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। এর আগের মাস আগস্টেও আমদানি করা হয় ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন। LOAB-এর ভাষ্য, এই সরবরাহ দেশের চাহিদার তুলনায় যথেষ্ট এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই।

সংগঠনটি জানায়, পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কোনো অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা BERC নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করলে তা প্রচলিত আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। একইভাবে বিধিবহির্ভূতভাবে এলপিজি মজুত করলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত ৩০ সেপ্টেম্বর এক অনলাইন সভায় জেলা প্রশাসকদের বাজার মনিটরিংয়ের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

LOAB-এর পক্ষ থেকে সংগঠনের সব সদস্য কোম্পানি, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাকে অনতিবিলম্বে BERC নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে সংগঠনটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments