বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএশিয়ান কাবাডিতে বাংলাদেশের মেয়েদের ব্রোঞ্জ জয়
spot_img
spot_img

এশিয়ান কাবাডিতে বাংলাদেশের মেয়েদের ব্রোঞ্জ জয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্বাগতিক ইরানের কাছে হেরে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ দল। ইরান ৪১-১৮ পয়েন্টে হারিয়ে দিয়েছে তাদের। তবে ফাইনালে যেতে না পারলেও লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জ জয়ের যে লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছিলেন শ্রাবণী-বৃষ্টিরা, সেই লক্ষ্য পূরণ হয়েছে। কাবাডিতে সেমিতে হারা দু’দলকে ব্রোঞ্জ দেওয়া হয়।

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এই প্রথম কোনো পদক জিতেছে। ইরান থেকে এ খবর জানিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ও বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের কোচ শাহনাজ পারভীন মালেকা।

শুক্রবার দুপুরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে আসরের সেমিতে জায়গা করে নেন বাংলাদেশের মেয়েরা। একইসঙ্গে তাদের ব্রোঞ্জপদকও নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশ ৪২-২৭ পয়েন্টে হারিয়ে ছিল থাইল্যান্ডকে।

এ জয়ের পর মালেকা বলেন, ‘এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের এক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে আমি এই টুর্নামেন্টে অংশ নিলেও পদক জিততে পারিনি। আজ কোচ হিসেবে আমার সেই স্বপ্ন পূরণ হলো।

ফাইনালে ইরানের প্রতিপক্ষ ভারত। প্রথম সেমিতে নেপালকে পাত্তাই দেয়নি ভারত। ৫৬-১৮ পয়েন্টের বড় ব্যবধানে নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। শনিবার অনুষ্ঠিত হবে ফাইনাল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments