শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওএশিয়াটিকের আইপিও স্থগিত
spot_img
spot_img

এশিয়াটিকের আইপিও স্থগিত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের আইপিও স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ১৫ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া ইলিজিবল ইনভেস্টররা যেন সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন জমা না নেন সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এশিয়াটিক ল্যাবরেটরিজ সম্পদের মালিকানা নিয়েও জটিলতা রয়েছে বলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে অভিযোগ এসেছে। যে কারণে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ কোম্পানির আইপিও স্থগিত থাকবে বলে কমিশন। বিএসইসি সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, আগামীকাল ১৬ জানুয়ারি, সোমবার থেকে ২২ জানুয়ারি, রোববার পর্যন্ত এ কোম্পানির আইপিও আবেদনের তারিখ ছিল।

কোম্পানিটির আইপিওর ইস্যু ম্যানেজার হচ্ছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments