ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১৫ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ম্পানিগুলো হচ্ছে- প্রগতি ইন্স্যুরেন্সিএবং বিডিকম অনলাইন লিমিটেড।
তথ্যমতে, আজ বেলা ১টা ১ মিনিট পর্যন্ত প্রগতি ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৬২ হাজার ১৩০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময়ে বিডিকম অনলাইনের স্ক্রিনে ১১ লাখ ২৭ হাজার ২২৩টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments