বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএস.এস. স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

এস.এস. স্টিলের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.এস. স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডাদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করেছে এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড সকল সাধারণ শেয়ারহোল্ডার, স্পন্সর ও পরিচালকদের দেওয়ার সুপারিশ করেছে।

আজ বুধবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩১ টাকা। আগের বছর শেয়ার প্রতি ১.৫৫ টাকা আয় হয়েছিল।

এছাড়া সমন্বিত শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৩.৫৮ টাকা। এবং সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.০১ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী  ৩১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments