সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাএ বছর করোনার চতুর্থ ডোজ পাবে সোয়া কোটি মানুষ
spot_img
spot_img

এ বছর করোনার চতুর্থ ডোজ পাবে সোয়া কোটি মানুষ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীসহ সাধারণ মানুষকে করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য আগামী দুই বছরে আড়াই কোটি মানুষকে দেওয়া হবে এই চতুর্থ ডোজ। এর মধ্যে এ বছর পাবে ১ কোটি ২৫ লাখ মানুষ এবং বাকি টিকা দেওয়া হবে আগামী বছর।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানান তিনি। সভায় ভারতসহ কয়েকটি দেশে করোনার নতুন ধরন শনাক্ত ও সংক্রমণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, দেশের কোথাও লাইসেন্স ছাড়া হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক চালানো যাবে না, বন্ধ করতে হবে। না হলে কঠিন পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।
এ সময় আয়ানের মৃত্যুর বিষয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আয়ানের মৃত্যুর ঘটনায় কমিটির প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ রকম কার্যক্রম সমর্থনযোগ্য নয়। যতটুকু জানি, আগামীকালই (বুধবার) তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। চিকিৎসায় যদি কোনো অবহেলা থাকে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না।
এর আগে এই অনুষ্ঠানেই আয়ান হত্যার সুষ্ঠু বিচারসহ চার দফা দাবি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন আয়ানের বাবা শামীম আহমেদ ও তাঁর পরিবার। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর কাছে শামীম আহমেদ ছেলের মৃত্যুর ঘটনার বর্ণনা দেন।

মতবিনিময় অনুষ্ঠানের শুরুতেই ফোরামের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন ফোরাম সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments